পিতলের মূর্তি স্বর্ণের বলে বিক্রি করেন তিনি

প্রচ্ছদ » জাতীয় » পিতলের মূর্তি স্বর্ণের বলে বিক্রি করেন তিনি

joypurhatপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর বাজার এলাকা থেকে দুই কেজি ১০০ গ্রাম ওজনের একটি পিতলের মূর্তিসহ শ্রী চরন টেরু (৪৫) নামে এক চোরকারবারী চক্রের সদস্যকে আটক করেছে র‌্যাব। রোববার দুপুরে তাকে আটক করা হয়।

আটক টেরু একই উপজেলার পূর্ব নারায়ণপাড়া গ্রামের মৃত নারায়ণ মাঝির ছেলে।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মো. আজমল হোসেন জানান, গ্রেফতার টেরু দীর্ঘদিন যাবৎ চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে পিতলের মূর্তি সংগ্রহ করে স্বর্ণের মূর্তি বলে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। তাকে আটকের জন্য র‌্যাব তথ্য সংগ্রহ ও নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ওই মূর্তি চোরাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০