পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার ব্লক মার্কেটে ১০ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। কোম্পানিটির মোট ২ কোটি ৩০ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফরচুন সু’জ। কোম্পানির ১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
একমি ল্যাবরেটরিজ লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স ১৯ লাখ ৮০ হাজার, নাভানা সিএনজি ১২ লাখ, ন্যাশনাল পলিমার ১৩ লাথ ৯৫ হাজার, প্রভাতি ইন্স্যুরেন্স ৯ লাখ ৩১ হাজার, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ৬০ লাখ ৪০ হাজার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৪৭ লাখ ৭০ হাজার এবং এস আলম কোল্ড রোল্ড স্টিল ৩০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।








