সূচকের বড় পতনে লেনদেন শেষ
প্রচ্ছদ » Uncategorized » সূচকের বড় পতনে লেনদেন শেষ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরু থেকেই সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। সোমবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৮ কোটি ৬১ লাখ ৮ হাজার টাকা।
আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫১৭৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৯৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ২১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ২৯৮ কোটি ৬১ লাখ ৮ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ২৭ পয়েন্ট কমে অবস্থান করে ৫২৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ১২০৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করে ১৮৫৫ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ২৫ লাখ ৮৬ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ৪৫ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৬০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ৫৮ লাখ ১ হাজার টাকা।








