ব্লক মার্কেটে ১৭ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ১৭ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার ব্লক মার্কেটে ১১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ কোটি ৪০ লাখ ৬৬ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। কোম্পানিটির মোট ৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক। কোম্পানির ৩ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
ব্যাংক এশিয়া লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ৯৮ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- ইস্টার্ন ইন্স্যুরেন্স ১৪ লাখ ৪১ হাজার, ইস্টার্ন ব্যাংক ৫ লাখ ২০ হাজার, ইফাদ অটোস ৯ লাখ ৪৮ হাজার, এমএল ডায়িং ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার, মুন্নু স্ট্যাফলার্স ৬ লাখ ১৭ হাজার, ন্যাশনাল পলিমার ৫৭ লাখ ২৭ হাজার, প্রভাতি ইন্স্যুরেন্স ৬ লাখ ৬৮ হাজার এবং ইউনাইটেড পাওয়ার ৭৯ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।








