জাপানে শক্তিশালী ভূমিকম্প

প্রচ্ছদ » Uncategorized » জাপানে শক্তিশালী ভূমিকম্প

vomikampoপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলের মিয়াজাকি নগরীতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যার রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৩। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। তবে এতে সুনামির কোন হুমকি নেই বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সংস্থাটি জানায়, জাপানের মিয়াজাকি নগরীর প্রায় ৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে প্রশান্ত মহাসাগর তলদেশের ২৪ কিলোমিটার গভীরে স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ৮টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, এতে সুনামিতে ক্ষয়ক্ষতির কোন সম্ভাবনা নেই। ভূমিকম্প আঘাত হানার পরপরই আবহাওয়া সংস্থা একটি জরুরি সতর্কবার্তা জারি করে। এ সময় জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে দ্রুত মিয়াজাকিসহ দক্ষিণাঞ্চলীয় কিউশু অঞ্চলের পরিস্থিতির ওপর বিশেষ অনুষ্ঠান প্রচার শুরু করে।

মার্কিন সংস্থা জানায়, প্রথম দফার ভূমিকম্পের পর স্থানীয় সময় সকাল ৯টা ৭ মিনিটে একই এলাকায় দ্বিতীয় দফায় ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এতে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে মিয়াজাকি ও এর আশেপাশের এলাকার ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি। সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০