৮ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে কাল
প্রচ্ছদ » Uncategorized » ৮ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে কাল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি আগামীকাল মঙ্গলবার, ২১ মে স্পট এবং ব্লক মার্কেট যাচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, ফনিক্স ফিন্যান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স ও সাউথইস্ট ব্যাংক।
ওই দিন কোম্পানিগুলো স্পট এবং ব্লক মার্কেটে লেনদেন করবে। কোম্পানিগুলোর লেনদেন চলবে ২২ মে পর্যন্ত ।
কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মে।








