মাশরাফির নায়িকা হতে চান পূজা

প্রচ্ছদ » Uncategorized » মাশরাফির নায়িকা হতে চান পূজা

pooja_BH24-1পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সিনেমার রুপালী পর্দায় বহুবার উঠে এসেছে খেলোয়াড়দের জীবনের গল্প। উঠে এসেছে বিভিন্ন স্ক্যান্ডাল। হলিউড কিংবা বলিউডের মতো ঢালিউডেও কোনো একদিন জাতীয় দলের নেতা থেকে পুরাদস্তুর রাজনীতিবিদ হয়ে ওঠা মাশরাফিকে নিয়ে ছবি বানানো হবে কিনা সেটা সময়ই বলে দেবে।
তবে বাস্তব জগতের নায়ক মাশরাফি সিনেমার নায়কদের থেকে মোটেও কম নন- এমনটাই মনে করেন বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। আর তাই মাফরাফি তার ক্রাশ। আর সে কথাই অকপটে গণমাধ্যমকে বলেছে পূজা।
সম্প্রতি প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজ জিতেছে বাংলাদেশ। ছয় বার ফাইনালের খাড়া কাটিয়ে সপ্তমবারের প্রচেষ্টায় ক্যরিশম্যাটিক ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার হাতে উঠে ঐতিহাসিক এ ট্রফি।
বিশ্বকাপের আগে এমন আনন্দে উদ্বেল পুরো দেশ। ক্যারিয়ারের শেষভাগে এসে এমন একটি ট্রফি উঁচিয়ে ধরার সৌভাগ্যে নিজেও তৃপ্ত ম্যাশ। তার এই তৃপ্তি ছড়িয়ে গেছে সকল ক্রিকেটপাগল দর্শকের হৃদয়ে।
শুধু কি ক্রিকেটপ্রেমী! মাশরাফির প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরিও। মাঠে ম্যাশের খেলা এবং মাঠের বাইরে তার ব্যক্তিত্ব পূজার হৃদয়ে কাঁপন ধরায়।
অল্প বয়সে তারকাখ্যাতি পাওয়া এ অভিনেত্রীর জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। তাই খেলার জগতের সঙ্গে তেমন সম্পর্ক কখনোই গড়ে উঠেনি। কিন্তু দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়া ক্রিকেট উন্মাদনা তাকেও আলোড়িত করে।
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন পূজা চেরি। পরের দুই বছরে ‘তবুও ভালোবাসি’ এবং ‘অগ্নি’ চলচ্চিত্রে দেখা যায় তাকে।
তবে প্রাপ্ত বয়স্ক অভিনেত্রী হিসেবে পূজা প্রথম অভিনয় করেন ২০১৮ সালে, নূর জাহান ছবিতে। এরপর পোড়ামন ২, দহন, প্রেম আমার ২ এর মতো ছবিতে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন পূজা চেরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০