বিও একাউন্টে লভ্যাংশ পাঠিয়েছে ডাচ-বাংলা ব্যাংক
প্রচ্ছদ » জাতীয় » বিও একাউন্টে লভ্যাংশ পাঠিয়েছে ডাচ-বাংলা ব্যাংক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক সর্বশেষ হিসাব বছরের (২০১৭-১৮) জন্য ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। আজ মঙ্গলবার বিনিয়োগকারীদের হিসাবে ওই শেয়ার পাঠানো হয়। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবছরের জন্য কোম্পানিটি ১৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। যার পুরোটাই বোনাস লভ্যাংশ। আজ সেই বোনাস শেয়ার বিও একাউন্টে পাঠানো হয়।
আলোচ্য সময়ে কোম্পানির কনসলিডেটেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১ পয়সা। যা গত বছর একই সময় ছিল ১২ টাকা ২৮ পয়সা। কোম্পানির কনসলিডেটেড শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১৫ টাকা ৪৩ পয়সা। যা গত বছর একই সময় ছিল ৯৭ টাকা ৪১ পয়সা।








