আইএইএ সম্মেলনে যোগ দিতে সোমবার অস্ট্রিয়া যাবেন প্রধানমন্ত্রী

প্রচ্ছদ » Uncategorized » আইএইএ সম্মেলনে যোগ দিতে সোমবার অস্ট্রিয়া যাবেন প্রধানমন্ত্রী

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) সম্মেলনে যোগ দিতে দুই দিনের সরকারি সফরে অস্ট্রিয়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সোমবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। আগামী ৩০ মে ভিয়েনায় ‘আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি: ৬০ বছর পেরিয়ে উন্নয়নে আবদান’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে জানানো হয়েছে, সফরকালে অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কের্ন এবং অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়া আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানোর সঙ্গেও বৈঠক করবেন তিনি।

এই সফরে অস্ট্রিয়ায় বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির একটি ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আগামী ৩১ মে সকালে দেশে ফিরবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০