নূরানী ডায়িংয়ের আইপিও শেয়ার বিওতে জমা

প্রচ্ছদ » Uncategorized » নূরানী ডায়িংয়ের আইপিও শেয়ার বিওতে জমা

নিজস্ব প্রতিবেদক : নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) লটারিতে পাওয়া শেয়ার বরাদ্দকৃতদের বিওতে জমা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, গত ২৫ মে কোম্পানিটির আইপিও শেয়ার বরাদ্দকৃতদের বিওতে জমা দিয়েছে সিডিবিএল। গত ২ মে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এই লটারি ড্র অনুষ্ঠান হয়।

এই ড্র অনুষ্ঠানে কোম্পানির ইস্যুম্যানেজারসহ এমডি-চেয়ারম্যানসহ পরিচালনা বোর্ডের সকল কর্মকর্তা ছাড়াও বিএসইসি, ডিএসই, সিএসই, সিডিবিএলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কোম্পানিটির আইপিও আবেদন জমা পড়ে প্রায় ১২০০ কোটি টাকার। অন্যদিকে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৪৩ কোটি টাকা তুলবে। এহিসাবে আবেদন জমা পড়ে মোট চাহিদার ২৭.৯০ গুণ। নিয়মানুযায়ী আবেদনকৃতদের মধ্যে লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০