গোপনে শেয়ার বিক্রিকারী উদ্যোক্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
প্রচ্ছদ » Uncategorized » গোপনে শেয়ার বিক্রিকারী উদ্যোক্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নিয়ম অনুসারে ঘোষণা না দিয়ে তালিকাভুক্ত কোম্পানির যেসব উদ্যোক্তা শেয়ার বিক্রি করেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এই ধরনের উদ্যোক্তাদের চিহ্নিত করে তালিকা বানাবে।
আজ বুধবার ডিএসইতে অনুষ্ঠিত স্টেকহোল্ডারদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।
ব্যবস্থা নেওয়ার জন্য সেই তালিকা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হবে।
বৈঠকে ডিএসই ছাড়াও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এর নেতৃবৃন্দ অংশ নেন।








