সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ

DSE--CSE111
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে সূচকে উত্থান থাকলেও ২০ মিনিট পর সেল প্রেসারে নামতে থাকে। তবে শেষ দুই ঘন্টার ক্রয় প্রেসারে ঘুঁড়ে দাঁড়ায় বাজার। এরই ধারাবাহিকতায় টানা দুই কার্যদিবস পতনের পর উত্থানে বিরাজ করছে বাজার। বুধবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ২৯০ কোটি ৫৪ লাখ ৪৬ হাজার টাকা।

আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৯৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ২৯০ কোটি ৫৪ লাখ ৪৬ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৩৯ পয়েন্ট কমে অবস্থান করে ৫২৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করে ১১৯৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করে ১৮২২ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ৬৯ লাখ ৭৪ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ৬১ কোটি ১৫ লাখ ২৮ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৭০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৪ কোটি ৭৫ লাখ ২৮ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০