আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বোর্ড সভা স্থগিত
প্রচ্ছদ » Uncategorized » আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বোর্ড সভা স্থগিতপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পরিচালনা পর্ষদ সভার তারিখ স্থগিত করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, আগামী ১৮ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আল-আলরাফাহ ব্যাংকের বোর্ড সভা। কিন্তু অনিবার্য কারণবশত ব্যাংকটি এ বোর্ড সভা স্থগিত করেছে।
বোর্ড সভার পরিবর্তীত তারিখ ও সময় পরে নির্ধারণ করা হবে বলে কোম্পানি পক্ষ থেকে জানানো হয়। আর এ সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়াগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে জানা গেছে।








