ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার ব্লক মার্কেটে ৬ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ৪৩ লাখ ৩ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনসিসি ব্যাংক শেয়ার। কোম্পানিটির মোট ৪ কোটি ৬ লাখ ৬ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক। কোম্পানির ৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
স্কয়ার ফার্মা ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- প্রভাতি ইন্স্যুরেন্স ৫ লাখ ১ হাজার, এসকে ট্রিমস ৫ লাখ ১০ হাজার এবং উত্তরা ফিন্যান্স ৫ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।








