পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার ব্লক মার্কেটে ১৩ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৯৬ লাখ ৪৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি শেয়ার। কোম্পানিটির মোট ২ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে আরএন স্পিনিং। কোম্পানির ২ কোটি ৫৪ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
ব্যাংক এশিয়া ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৯৬ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স ২৯ লাখ ৬১ হাজার, বারাকা পাওয়ার ২৭ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৫ লাথ ১২ হাজার, বাংলাদেশ সাবমেরিন কেবল ৯ লাখ ৭০ হাজার, বেক্সিমকো ফার্মা ৬ লাখ ১২ হাজার, ঢাকা ব্যাংক ১৬ লাখ ১২ হাজার, ফেডারেল ইন্স্যুরেন্স ১১ লাখ ৩৩ হাজার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ৫ লাখ ৩ হাজার, সিঙ্গার বিডি ১৪ লাখ ৪২ হাজার এবং এসকে ট্রিমস ১৯ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।








