দর পতনের শীর্ষে এমারেল্ড ওয়েল
প্রচ্ছদ » Uncategorized » দর পতনের শীর্ষে এমারেল্ড ওয়েল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষ স্থানে এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বা ১ টাকা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৯ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮১ বারে ৫৬ হাজার ৫৪৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ ১১ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮০ শতাংশ বা ১ টাকা ৩০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৮৮ বারে ৩১ হাজার ১৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ ২৯ হাজার টাকা।
সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেড তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫২ শতাংশ বা ১০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২৪১ বারে ৭ লাখ ৯১ হাজার ৩৩২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ লাখ ১২ হাজার টাকা।
তালিকায় ওঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- জুট স্পিনার্স লিমিটেড, ইমাম বাটন লিমিটেড, সাভার রিফ্রেক্টরিস লিমিটেড, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ইয়াকিন পলিমার লিমিটেড ও বাংলাদেশ ওয়েল্ডিং ইলক্ট্রড্স লিমিটেড।








