পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার ব্লক মার্কেটে ৯ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭২ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির মোট ৬৩ কোটি ২৫ লাখ ২২ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানির ৬ কোটি ৩১ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ৯৩ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বঙ্গজ লিমিটেড ১৪ লাখ ৭৫ হাজার, বারাকা পাওয়ার ৪০ লাখ ৩১ হাজার, ইস্টার্ন হাউজিং লিমিটেড ৭ লাখ ৬০ হাজার, নিটল ইন্স্যুরেন্স ১২ লাখ ৫৬ হাজার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১১ লাখ ৯৫ হাজার ও সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২২ লাখ ৪৬ হাজার








