দর বাড়ার শীর্ষে মুন্নু জুট

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে মুন্নু জুট

monno-jute-পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে মুন্নু জুট স্টাফলারস লিমিটেড। এই দিন ওই কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৬৩ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৯১২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন শেয়ারটি ১ হাজার ৩১০ বারে ৪৮ হাজার ৬৮৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে স্টাইল ক্রাফটস লিমিটেড। এই দিন ওই কোম্পানির শেয়ার দর বেড়েছে ৪২ টাকা ৬০ পয়সা বা ৯ টাকা ১০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৬১১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২ হাজার ৩২১ বারে ৮৮ হাজার ১১৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড। এই দিন কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৬ দশমিক ৭৩ শতাংশ। শেয়ার সর্বশেষ ৩০ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৫৪০ বারে ১৩ লাখ ৬০ হাজার ১২৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১১ লাখ ৫১ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড ইন্সুরেন্স, মুন্নু সিরামিকস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, আইটি কনসালটেন্টস লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটারস, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০