বিডি ওয়েল্ডিংয়ের ২৫ শতাংশ শেয়ার কিনবে আলিফ গ্রুপ

প্রচ্ছদ » Uncategorized » বিডি ওয়েল্ডিংয়ের ২৫ শতাংশ শেয়ার কিনবে আলিফ গ্রুপ

alifপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেডের (বিডি ওয়েল্ডিং) শেয়ার কিনে নিচ্ছে আলিফ গ্রুপ।

ডিএসই সূত্রে এথ্য জানা যায়।

সূত্র মতে, রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কাছ থেকে কোম্পানিটির ২৫ দশমিক ২৬ শতাংশ শেয়ার কিনে নেবে আলিফ গ্রুপ। এজন্য এরই মধ্যে আইসিবির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সূত্র মতে, তারল্য সংকটে থাকা কোম্পানিটিতে নতুন করে বিনিয়োগের পরিস্থিতি না থাকায় আইসিবির পক্ষে এর আর্থিক অবস্থা পরিবর্তন করা সম্ভব হচ্ছিল না। এ কারণে বিডি ওয়েল্ডিংয়ের তারল্য সংকট কাটানোর জন্য কোম্পানিটিতে বিনিয়োগে আগ্রহী প্রতিষ্ঠান খুঁজছিল আইসিবি। বেশকিছু প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত আলিফ গ্রুপকেই শেয়ার বিক্রি করছেন তারা। আইসিবির কাছে থাকা বিডি ওয়েল্ডিংয়ের ১ কোটি ৮ লাখ ৪০ হাজার শেয়ার আলিফ গ্রুপের কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আইসিবি। স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির গত ৩০ কার্যদিবসে সমাপনী দরের গড় হার অনুযায়ী এই শেয়ার বিক্রি করা হবে। গত ৩০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ১৭ টাকা ১০ পয়সা থেকে ১৫ টাকা ২৯ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

উল্লেখ্য, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে অনুমোদন পাওয়ার পর শেয়ার হস্তান্তর কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০