লভ্যাংশ ঘোষণা করেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » সারাদেশ » লভ্যাংশ ঘোষণা করেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। সর্বশেষ হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ সেপে্টম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ আগস্ট।








