কপারটেকের লেনদেন শুরু

প্রচ্ছদ » Uncategorized » কপারটেকের লেনদেন শুরু

copper tech logoপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা প্রকৌশল খাতের কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লেনদেন শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিক শুরু হয় এ কোম্পানির লেনদেন। এদিকে এ কোম্পানির শেয়ার ক্রয়ে আগামী ৩০ কার্যদিবস পর্যন্ত মার্জিন সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা। ডিএসই সূত্র এ তথ্য জানা গেছে।

জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত Directive no,SEC/CMRRCD/2009-193/177 and BSEC Order No. SEC/CMRRCD/2009-193/178 এবং বিএসইরির আদেশ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১৭৮ তারিখ : ২৭/১০/২০১৫ অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির নতুন লেনদেন শুরু বা ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে প্রথম ৩০ কার্যদিবস উক্ত সিকিউরিটি ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদান করা যাইবে না।

বিশ্লেষণে দেখা গেছে, সোমবার (৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রথম লেনদেন শুরু হয় ৩০.০০ টাকা দরে। লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩১৩.০০ শতাংশ। এদিন বেলা সাড়ে ১১টায় এ কোম্পানির মোট ৫৪ লাখ ৫৫ হাজার ১৩৮টি শেয়ার মোট ৮ হাজার ৯১৯ বার হাত বদল হয়। যার বাজার মূল্য ছিল ২১ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০