রিং সাইন টেক্সটাইলের আইপিও আবেদন শুরু চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত

প্রচ্ছদ » Uncategorized » রিং সাইন টেক্সটাইলের আইপিও আবেদন শুরু চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত

ring shineপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া বস্ত্র খাতের কোম্পানি রিং সাইন টেক্সটাইল লিমিটেড আইপিওতে আবেদন আজ ২৫ আগস্ট, রোববার থেকে শুরু হয়েছে। যা চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে আইপিওর সম্মতিপত্র পেয়েছে। এর আগে কমিশনের ৬৭৯তম সভায় পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের চূড়ান্ত অনুমোদন পায় রিং সাইন টেক্সটাইল লিমিটেড।

জানা যায়, রিং সাইন টেক্সটাইল পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য কোম্পানিটি আইপিওতে ১৫ কোটি সাধারণ শেয়ার ছাড়বে। যার প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৬ টাকা এবং পুনমূল্যায়ন ব্যতিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.১৭ টাকায়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং সিএপিএম এডভাইজরি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০