SS-STEELপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ স্থানে আছে এস. এস. স্টিল লিমিটেড। এই দিন ওই কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ বা ২ টাকা ৪০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন শেয়ারটি ২ হাজার ৫৮৯ বারে ৩০ লাখ ৮১ হাজার ৭২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৪২ লাখ ৯৮ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ওয়াটা কেমিক্যালস। এই দিন ওই কোম্পানির শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ বা ৩৮ টাকা ৮০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ৫৫৬ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২ হাজার ৩৪৮ বারে ১ লাখ ৫০ হাজার ৪৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৯ লাখ ৬৯ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই দিন ওই কোম্পানির শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ৭২ শতাংশ বা ৩৪ টাকা ৭০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ৫০৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৮৯৮ বারে ৩৪ হাজার ৪৯৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭০ লাখ ১৫ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্টাইলক্র্যাফট লিমিটেড, মুন্নু জুট স্টাফলার্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেড, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড, ফার্মা এইডস ও ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০