যোগ্য প্রার্থী’ পায়নি ডিএসই

প্রচ্ছদ » Uncategorized » যোগ্য প্রার্থী’ পায়নি ডিএসই

dseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেতে ১৬ জন প্রার্থী আবেদন করেছেন।তবে এদের কাউকেই যোগ্য মনে করছে না স্টক এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদ।তাই ‘যোগ্য এমডি’ খুঁজে পেতে আবারও বিজ্ঞাপন দেবে তারা।

আজ ২ সেপ্টেম্বর,সোমবার অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসইর পর্ষদ সূত্র জানায়,চলতি বছরের ১১ জুলাই ডিএসইর এমডি পদ শূন্য হয়। শূন্য পদ পূরণে নতুন এমডির খোঁজে গত ৭ আগস্ট বিজ্ঞাপন প্রকাশ করা হয়। বিজ্ঞাপনে ১ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহীদের আবেদন করতে বলা হয়।

এই বিজ্ঞাপনের প্রেক্ষিতে ১৬ জন প্রার্থী আবেদন করেন।আজ আবেদনকারীদের তালিকা পর্ষদের সামনে উপস্থাপন করা হয়।কিন্তু কোনো আবেদনকারীকেই মনের মত মনে করেনি ডিএসইর পর্ষদ।এ জন্য শিগগিরই এমডির জন্য আবারও বিজ্ঞাপন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথকীকরণে ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিমের পর দ্বিতীয় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০১৬ সালের ২৯ জুন নিয়োগ পান কে এ এম মাজেদুর রহমান।তার মেয়াদ শেষ হয়েছে গত ১১ জুলাই। এরপর থেকেই পদটি খালি।

উল্লেখ,বিধিমালা অনুসারে ৩০ অক্টোবরের মধ্যে ডিএসইর এমডির শুন্য পদ পূরণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০