ফ্লোর কিনতে ১১ কোটি টাকা ব্যয় করবে তাকাফুল ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » Breaking News || অর্থনীতি » ফ্লোর কিনতে ১১ কোটি টাকা ব্যয় করবে তাকাফুল ইন্স্যুরেন্স
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩টি ফ্লোর স্পেস ও গাড়ি পার্কিংয়ের জায়গা কেনার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
কোম্পানিটি ঢাকার ফকিরাপুলের ডিআইটি এক্সটেনশন রোডে অবস্থিত মনির টাওয়ারের ৫ম, ৬ষ্ট ও ৭ম ফ্লোর ক্রয় করবে। প্রতিটা ফ্লোর ৩ হাজার ৪৫০ বর্গফুট। তিনটি ফ্লোরের মধ্যে ৫ম ফ্লোর গাড়ি পার্কিংয়ের জন্য বরাদ্ধ রাখা হয়েছে।
সূত্র জানায়, উক্ত ফ্লোর ও গাড়ি পার্কিংয়ের জায়গা ক্রয় ও এর নিবন্ধকরণে মোট ১১ কোটি ৪১ লাখ ৪১ হাজার ৪৩৬ টাকা খরচ হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।








