প্রথম ঘণ্টায় নূরানীর ডাইংয়ের ৮৭ লাখ শেয়ার লেনদেন

প্রচ্ছদ » Breaking News || Slider || অর্থনীতি » প্রথম ঘণ্টায় নূরানীর ডাইংয়ের ৮৭ লাখ শেয়ার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানি নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড আজ বৃহস্পতিবার থেকে লেনদেন শুরু হয়েছে। প্রথম ঘণ্টায় কোম্পানিটির ৮৬ লাখ ৭৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

প্রথম ঘণ্টায় কোম্পানিটির ১২৪ শতাংশ বা ১২ টাকা ৪০ পয়সা শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার ১২ হাজার ১৮৭ বার হাতবদল হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের বাজার মূল্য ১৯ কোটি ২৪ লাখ ৫২ হাজার টাকা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারটি ২১ টাকা ২০ পয়সা থেকে ২৭ টাকার মধ্যে উঠা নামা করে।

এর আগে গত ২৫ মে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে শেয়ার জমা হয়। আর ২ মে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এই লটারি ড্র অনুষ্ঠিত হয়।

গত ২ এপ্রিল থেকে আইপিও আবেদন শুরু হয়; যা চলে ১০ এপ্রিল পর্যন্ত। ৪৩ কোটি টাকার শেয়ারের জন্য ২৮ দশমিক ১২ গুণ আবেদন জমা পড়েছে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও আবেদন অনুমোদন দেয়।

আইপিওতে কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে শেয়ার বিক্রি করবে। বাজারে ৪ কোটি ৩০ লাখ শেয়ার বিক্রি করে কোম্পানিটি ৪৩ কোটি টাকা উত্তোলন করবে। আইপিওর টাকা দিয়ে কোম্পানিটি ৬৮ শতাংশ ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি ঋণ পরিশোধ করবে।

আইপিওতে কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে শেয়ার বিক্রি করবে। বাজারে ৪ কোটি ৩০ লাখ শেয়ার বিক্রি করে কোম্পানিটি ৪৩ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইবিএল ইনভেস্টমেন্টস, ইম্পেরিয়াল ক্যাপিটাল ও সিএপিএম অ্যাডভাইজরি সার্ভিসেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০