প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » Uncategorized » প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ঘোষণা অনুযায়ী ২৮ সেপ্টেম্বর, অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ সেপ্টেম্বর, দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩১ মার্চ, ২০১৯ পর্যন্ত প্রথম এবং ৩০ জুন, ২০১৯ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।








