ব্লক মার্কেটে ২৭ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ২৭ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৬ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ কোটি ১৯ লাখ ৮২ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক শেয়ার। কোম্পানিটির মোট ২৪ কোটি ৮১ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক। কোম্পানির ১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৪৩ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ১৩ লাখ ৮৬ হাজার, জেনেক্স ইনফোসিস ৩৪ লাখ ৮৭ হাজার এবং নাভানা সিএনজি ২৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।








