শেয়ার কিনবে রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩ উদ্যোক্তা

প্রচ্ছদ » জাতীয় » শেয়ার কিনবে রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩ উদ্যোক্তা

reliance-insuranceপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্স্যুরেন্সের তিন কর্পোরেট উদ্যোক্তা কোম্পানিটির ১২ লাখেরও বেশি শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানটির তিন উদ্যোক্তা র‌্যাংকস লিমিটেড, ট্রেইনকো লিমিটেড এবং ট্রান্সফিউশন লিমিটেড রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে শেয়ার কেনার এ ঘোষণা দেন।

ডিএসই জানিয়েছে, বিদ্যমান বাজার দরে ৩১ অক্টোবরের মধ্যে ব্লক মার্কেট থেকে এই তিন উদ্যোক্তা শেয়ার কেনার ঘোষণা দেন।

ডিএসইর তথ্য অনুযায়ী, র‌্যাংকস লিমিটেড ৬ লাখ ১৩ হাজার ৫০টি শেয়ার কিনবে। বাকি দুই উদ্যোক্তার মধ্যে ট্রেইনকো লিমিটেড ৩ লাখ ৬ হাজার ৫২৫টি এবং ট্রান্সফিন লিমিটেড ৩ লাখ ৬ হাজার ৫২৫টি শেয়ার কিনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১