বিক্রেতা সংকটে ২ কোম্পানি হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ২ কোম্পানি হল্টেড
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের শেয়ার ও ইউনিট আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের এক পর্যায়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গোল্ডেন গার্ভেস্ট এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৯.৯৩ শতাংশ বা ২.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩১ টাকায় লেনদেন হয়েছে। সারাদিনে কোম্পানিটির ৫ লাখ ২৮ হাজার ৪৭৩টি শেয়ার ৩৫৫ বার হাতবদল হয়ে লেনদেন হয় যার বাজার মূল্য দাঁড়ায় ১ কোটি ৬৩ লাখ ৮ হাজার টাকা। এছাড়া এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ইউনিট দর ৯.৫৫ শতাংশ বা ১.৫০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৭.২০ টাকায় লেনদেন হয়েছে। সারাদিনে কোম্পানিটির ১৭ লাখ ৭৪ হাজার ৭০৫টি শেয়ার ৯৩১ বার হাতবদল হয়ে লেনদেন হয় যার বাজার মূল্য দাঁড়ায় ২ কোটি ৮৮ লাখ ১১ হাজার টাকা।








