গোল্ডেন হারভেস্ট এগ্রো’র রাইট শেয়ার অনুমোদন: তুলবে ৯০ কোটি টাকা

প্রচ্ছদ » Uncategorized » গোল্ডেন হারভেস্ট এগ্রো’র রাইট শেয়ার অনুমোদন: তুলবে ৯০ কোটি টাকা

Golden-Harvest-Agro-Industries-Limited_companyপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট এগ্রো লিমিটেডের ৩আর:৪ অনুপাতে রাইট শেয়ার ছেড়ে প্রায় ৯০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ১ অক্টোবর মঙ্গলবার কমিশনের ৬৯৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, কোম্পানিটি বিনিয়োগকারীদের ৪টি সাধারণ শেয়ারের বিপরীতে ৩টি রাইট শেয়ার প্রদান করবে। ফেসভ্যালু ১০ টাকায় এই শেয়ার কিনতে পারবেন বিনিয়োগকারীরা। রাইটের মাধ্যমে কোম্পানিটি ৮ কোটি ৯৯ লাখ ৩২ হাজার ৩৪২টি শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি ৮৯ কোটি ৯৩ লাখ ২৩ হাজার টাকা তুলবে। রাইটের মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ডিস্ট্রিবিউশন চ্যালেন এবং ঋণ পরিশোধ করবে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টেমন্ট এবং আলফা ক্যাপিটাল ম্যানেজেমন্ট লিমিটেড।

৩০ সেপ্টেম্বর ২০১৮ হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২.৯৬ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০