সূচকের পতনে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে । এদিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও প্রথম ঘন্টা পর সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচক কিছুটা কমলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৬ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৫৬ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭২টির, দর কমেছে ১১৯টির এবং দর পরিবর্তীত রয়েছে ৪৫টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৪৯ লাখ ৪ হাজার টাকা।

এর আগের কার্যদিবস ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স ২১ পয়েন্ট কমে অবস্থান করে ৪৯৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ১১৪৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ১৭৬২ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১৭৪ কোটি টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ১৪৬ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১টির, দর কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৫ কোটি ৩৯ লাখ ৬৯ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০