পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার ব্লক মার্কেটে ৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৭১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক এশিয়া লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে রেনেটা। কোম্পানির ২কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
সায়হাম টেক্সটাইল ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, রূপালী ইন্স্যুরেন্স ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।








