ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’১৯) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৯৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৬৫ টাকা।
এদিকে নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’১৯) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.৭০ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১.৬৩ টাকা। এছাড়া নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’১৯) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩৮.১৫ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২৪.২৮ টাকা।








