এপেক্স ট্যানারীর ডিভিডেন্ড অনুমোদন
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » এপেক্স ট্যানারীর ডিভিডেন্ড অনুমোদন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ৩০ জুন,২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য সুপারিশকৃত ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ট্যানারীর শেয়ারহোল্ডাররা। গতকাল বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশন, গুলশনা-১, ঢাকায় অনুষ্ঠিত এপেক্স ট্যানারীর ৪৩তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়। এজিএম সভাপতিত্ব করে কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো: রহমত উল্লাহ এবং পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, মো: হেদায়েত উল্লাহ ও মো: আবুল হোসেন। এছাড়া স্বতন্ত্র পরিচালক সৈয়দ আলমগীর ফারুক চৌধুরী, নির্বাহী পরিচালক এম.এ মাজেদ ও আনসারুল ইসলাম, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো: মাইন উদ্দিন এসিএ এবং কোম্পানি সুশান্ত কুমার পাল এফসিএস উপস্থিত ছিলেন।








