শেয়ার বেচবেন প্রিমিয়ার লিজিংয়ের উদ্যোক্তা

প্রচ্ছদ » আজকের সংবাদ » শেয়ার বেচবেন প্রিমিয়ার লিজিংয়ের উদ্যোক্তা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের উদ্যোক্তা খাইরুল আনাম শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা ৫০ হাজার শেয়ার বেচবেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির অন্যতম উদ্যোক্তা খাইরুল আনামের কাছে ৭৮ হাজার ৫০২টি শেয়ার রয়েছে। এর মধ্যে ৫০ হাজার শেয়ার বিক্রি করবেন তিনি।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন এই উদ্যোক্তা।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৩১ দশমিক ২৯ শতাংশ শেয়ার হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৭৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৭ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০