আজ থেকে শুরু হচ্ছে দেশব্যাপী ফায়ার সার্ভিস সপ্তাহ

প্রচ্ছদ » Breaking News || Slider || অর্থনীতি » আজ থেকে শুরু হচ্ছে দেশব্যাপী ফায়ার সার্ভিস সপ্তাহ

fireপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বুধবার (৬ নভেম্বর) থেকে সারাদেশে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯। এ বছর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবিলার সর্বোত্তম উপায়।’

১২ নভেম্বর পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনের মাধ্যমে দেশব্যাপী চালু থাকা ৪১১টি ফায়ার স্টেশনে বিস্তারিত কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘উদ্ধার, অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপণ কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন একটি প্রশংসনীয় উদ্যোগ।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করে বাণীতে বলেন, আমি আশা করব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নতুন উদ্যমে সাহস, দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়ে তুলতে সহায়তা করবেন।

বুধবার সপ্তাহের প্রথম দিন নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মালটিপারপাস কমপ্লেক্স থেকে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া অন্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান উপস্থিত থাকবেন।

১২ নভেম্বর সপ্তাহের শেষ দিন সন্ধ্যায় পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মালটিপারপাস কমপ্লেক্সে সমাপনী অনুষ্ঠানের পর ফায়ার কনসার্টের মাধ্যমে সপ্তাহ পালনের কার্যক্রম সম্পন্ন হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০