বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ৯

প্রচ্ছদ » Uncategorized » বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ৯

Sagorপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে বাণিজ্যিক ট্রলারের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে তিন জেলের মৃত্যু হয়েছে এবং ৯ জেলে এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া ১২ জনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’ ও ‘অপরাজেয়’ তৎপরতা চালাচ্ছে।

গতকাল বুধবার রাত ৯টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

জীবিত উদ্ধার জেলেরা হলেন- মাঝিমাল্লা নুরুল ইসলাম (৪০), মহিব উল্লাহ (৪০), হুমায়ুন কবির (২৫), মোহাম্মদ শাহাজান (৫০), মোহাম্মদ আক্তার (২২), মোহাম্মদ মিজান (২২), আবুল বাশার (২০), আবুল খায়ের (২২), মোহাম্মদ ওসমান (২৫), মোহাম্মদ শাকিল (২২), মোহাম্মদ রায়হান (২০), মোহাম্মদ সোলেমান (৪০)।

রাশেদুল আলম খান জানান, সেন্টমার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগরে বাণিজ্যিক জাহাজের ধাক্কায় এফবি মিনসন্ধানী নামের একটি মাছ ধরার ট্রলার গত বুধবার ভোরে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারে ২৪ জন জেলে ছিল। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত থাকা নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জেলেদের সহযোগিতায় ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করে।

তিনি আরও জানান, নৌবাহিনীর জাহাজ ‘অপরাজেয়’ও দ্রুততার সঙ্গে উদ্ধার কাজে যোগ দেয়। দীর্ঘ সময় উদ্ধার তৎপরতা পরিচালনা করে এখন পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ ৯ জেলেকে উদ্ধারে নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র জয়’ ও ‘অপরাজেয়’ নিরবিচ্ছিন্ন তৎপরতা চালিয়ে যাচ্ছে।

মফ/সি/৭ নবেম্বর ২০১৯ ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০