সোমবারের জেএসসি-জেডিসির পরীক্ষা স্থগিত
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » সোমবারের জেএসসি-জেডিসির পরীক্ষা স্থগিত
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে আগামী ১১ নভেম্বর (সোমবার) অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ শনিবার আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার জেএসসির সাধারণ বিজ্ঞান ও জেডিসির ইংরেজি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। এই পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে।
এর আগে ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে জেএসসি ও জেডিসির শনিবারের পরীক্ষাও স্থগিত করা হয়। স্থগিত হওয়া জেএসসির এই পরীক্ষা ১২ নভেম্বর এবং জেডিসি পরীক্ষাটি ১৪ নভেম্বর একই সময়ে অনুষ্ঠিত হবে।
আ/স/ ৯ নবেম্বর ২০১৯ইং।








