ব্লক মার্কেটে ১ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ১ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩ লাখ ১৮ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৩৪ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বুধবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এসকে ট্রিমস লিমিটেডের শেয়ার। এই কোম্পানি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্রাক ব্যাংক ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সুহৃদ ইন্ডাস্ট্রিজ ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে।








