এটলাস বাংলাদেশের এজিএমের তারিখ ও সময় পরিবর্তন
প্রচ্ছদ » Uncategorized » এটলাস বাংলাদেশের এজিএমের তারিখ ও সময় পরিবর্তন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এটলাস বাংলাদেশের ৩৫তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও সময় পরিবর্তন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানির এজিএম আগামী ২৮ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি আগামী ২১ ডিসেম্বর, দুপুর আড়াইটায় এজিএমের ঘোষণা করেছিল।
এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।








