প্রথম প্রান্তিকে এসএস স্টিলের ইপিএস বেড়েছে ১৪৬%
প্রচ্ছদ » Breaking News || খেলা » প্রথম প্রান্তিকে এসএস স্টিলের ইপিএস বেড়েছে ১৪৬%
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিলের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৪৬ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৯ পয়সা। আগের বছরের একই সময়ে ছিলো ৩২ পয়সা।
এবং আলোচ্য সময়ে কোম্পানির সম্পদ পুর্নমূল্যান ছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য(এনএভি) দাড়িয়েছে ১৯ টাকা ১১ পয়সা।








