সূচকের উত্থানে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইতে ১০৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৩৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৪৮ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই সময়ে সিএসইতে মোট ১১৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।








