নিউ লাইন ক্লোথিংসের এজিএমের তারিখ পরিবর্তন
প্রচ্ছদ » Uncategorized » নিউ লাইন ক্লোথিংসের এজিএমের তারিখ পরিবর্তন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বস্ত্র খাতের কোম্পানি নিউ লাইন ক্লোথিংসের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির এজিএম আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটি আগামী ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় এজিএম করার ঘোষণা দিয়েছিল।
এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।








