সূচকের পতনে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন চলছে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আজ রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইতে ১০৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৬১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৫৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬০৩ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই সময়ে সিএসইতে মোট ১২৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।








