ফিলিপাইনে ব্যাংক হিসাব থেকে গ্রাহকদের অর্থ গায়েব!

প্রচ্ছদ » Uncategorized » ফিলিপাইনে ব্যাংক হিসাব থেকে গ্রাহকদের অর্থ গায়েব!

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ফিলিপাইনের ঐতিহ্যবাহী একটি ব্যাংকের গ্রাহকদের হিসাবের অর্থ গায়েব হয়ে যাচ্ছে। দেশটির ১৬৫ বছরের পুরনো ব্যাংক অব ফিলিপাইন্স আইল্যান্ডের (বিপিআই) অনেক গ্রাহকের হিসাবে অর্থের গড়মিল দেখা গেছে।

কোনো কোনো গ্রাহক অভিযোগ করেছেন, তার হিসাবের সমস্ত অর্থ অন্য কেউ তুলে নিয়ে গেছে, আবার কারও অভিযোগ তার হিসাবে কিছু অর্থ কে বা কারা জমা দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ অভিযোগ করেছেন, তাদের ব্যাংক হিসাবটি ঝুঁকির মুখে আছে।

গ্রাহকরা বলছেন, তাদের কারও কারও হিসাব থেকে ৪০০০ পেসো থেকে ১০০০০ পেসো উত্তোলন করা হয়েছে। অথচ তারা বিষয়টির কিছুই জানেন না।

তবে বিপিআই এক বিবৃতিতে বলেছে, এটি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। এটি একটি যান্ত্রিক ত্রুটির ফল।

ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা সিজার কনসিং আজ বুধবার সকালে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি গ্রাহকের উদ্দেশ্যে বলেছেন, দয়া করে আতঙ্কিত হবেন না। এটা কোনো হ্যাকিং এর ঘটনা না। অভ্যন্তরীণ ত্রুটির কারণেই এমন হচ্ছে।

স্থানীয় একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, চিন্তা করবেন না। আশা করি আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সমস্যাগুলোর সমাধান করা যাবে।

তিনি জানান, গ্রাহকরা সর্বশেষ যে পরিমান অর্থ উত্তোলন করেছেন বা যে পরিমাণ অর্থ জমা দিয়েছেন সেই ঘটনাটিই তাদের হিসাবে আবার ঘটেছে।

সিজার কনসিং আশা প্রকাশ করেন, সাময়িক এই ত্রুটি খুব শিগগিরই কাটানো হবে।

বিবিসির খবর অনুসারে দেশটির প্রাচীনতম এই ব্যাংকটির প্রায় ৮০ লাখ গ্রাহক রয়েছে। আর এর মূলধন ও আমানতের পরিমাণ এখন প্রায় ১ লাখ ৪০ হাজার কোটি পেসো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১