ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ১১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর ৫৪ লাখ ৬৭ হাজার ৮৮৪টি শেয়ার হয়েছে। যার আর্থিক মূল্য ২৮ কোটি ৫ লাখ ৪৩ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের।
ড্যাফোডিল কম্পিউটার্স ৮ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার ৬ কোটি ২৩ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, বিবিএস কেবলস, ডিবিএইচ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, রেকিট বেনকিজার, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক।








