সাভারে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » সাভারে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

rosesavarপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সাভারে রোজ ক্লিনিকে অপারেশনের নামে ভুল চিকিৎসায় শিখা আক্তার ঈশিতা (৮) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত শিশুটির মা মোসা. আউশী বেগম (৩৫) মঙ্গলবার (১০ ডিসেম্বর) সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।

এছাড়াও তিনি রোজ ক্লিনিকের দুইজন মালিক মো. নূর নবী ও মো. মামুন এবং ম্যানেজারসহ অজ্ঞাতনামা চিকিৎসকদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে গত সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে সাভারের রোজ ক্লিনিকে অপারেশনের সময় শিখা আক্তার ঈশিতার মৃত্যু হয়। ঈশিতা সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাই নগর গ্রামের বাহরাইন প্রবাসী বিশু মন্ডলের মেয়ে। সে স্থানীয় হযরত হালিমাতুস সাদিয়া মহিলা মহিলা মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (৮ ডিসেম্বর) পেটের ব্যথাজনিত সমস্যায় পরিবারের লোকজন ঈশিতাকে সন্ধ্যা ৭টার দিকে রোজ ক্লিনিকে নিয়ে যায়। ওই সময় উপস্থিত মো. নুর নবী ও মো. মামুন ঈশিতার অবস্থা খারাপ বলে তাড়াতাড়ি ভর্তি করে নেন। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ঈশিতার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলে জরুরি ভিত্তিতে তারা অপারেশন করাতে হবে বলে জানান। পরদিন বিকেল ৫টার দিকে ঈশিতাকে হাসপাতালের ডাক্তার দিয়ে অপারেশন থিয়েটারে নেয়া হয়।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সায়েমুল হুদা বলেন, ভুল চিকিৎসায় শিশুর মৃতুর বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আমরা একটি তদন্ত কমিটি গঠন করে সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখব। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেন বলেন, ভুল চিকিৎসার বিষয়ে একটি মামলা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০