ইউনাইটেড পাইরা পাওয়ার প্লান্টের শেয়ার অধিগ্রহণ করবে কেপিসিএল
প্রচ্ছদ » Uncategorized » ইউনাইটেড পাইরা পাওয়ার প্লান্টের শেয়ার অধিগ্রহণ করবে কেপিসিএল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) পরিচালনা পর্ষদ ইউনাইটেড পাইরা পাওয়ার প্লান্টের ৩৫ শতাংশ সাধারণ শেয়ারের অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে শেয়ার অধিগ্রহণের কাজ সম্পন্ন করতে পারবে।
ইউনাইটেড পাইরা পাওয়ার প্লান্ট গত ২১ আগস্ট বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি করেছে।
চুক্তি অনুযায়ী, পাইরা পাওয়ার প্লান্ট পটুয়াখালীতে ১৫০ মেগাওয়াট এইচএফও পাওয়ার প্লান্ট বিল্ড ওন অপারেট ভিত্তিতে ১৫ বছরের জন্য বাণিজ্যিক কাজ করবে।
পাওয়ার প্লান্টটির বাণিজ্যিক অপারেশনের তারিখ ২০২০ সালের ২১ নভেম্বর নির্ধারণ করা হযেছে।








