সুপ্রিম কোর্টে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা, আইনজীবী আটক
প্রচ্ছদ » Uncategorized » সুপ্রিম কোর্টে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা, আইনজীবী আটক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সুপ্রিম কোর্টের গেটে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার অভিযোগে মো. ফায়জুল্লাহ নামে এক আইনজীবীকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সুপ্রিম কোর্টের গেটে তল্লাশির সময় তাকে আটক করে পুলিশ।
পুলিশ ঘটনাস্থলে তল্লাশি করার সময় ফাইজুল্লাহ আদালতের ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা তার পরিচয় জানতে চাইলে তিনি উল্টো প্রশ্ন করেন- আপনি কে? কোর্ট সংশ্লিষ্ট কেউ আপনাদের সঙ্গে আছে? কিন্তু ওই সময় তিনি তার পরিচয় দিতে চাননি। তাকে প্রবেশে বাধা দেওয়া হলে তিনি বাকবিতণ্ডা শুরু করেন। এ সময় পুলিশ তাকে আটক করে প্রিজন ভ্যানে তোলে।
এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান বলেন, স্বাভাবিকভাবেই কোর্টে প্রবেশের সময় সবাইকে তল্লাশি করা হচ্ছে। পরিচয় নিশ্চিত না হয়ে ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ সময় একজনকে তার পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি পরিচয় না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করেন- আপনি কে আমার পরিচয় জানার? আপনাদের সঙ্গে কি কোট সংশ্লিষ্ট কেউ আছেন? আমি কে আপনারা চেনেন না? আজই কি এখানে নতুন ডিউটি করছেন?
তিনি বলেন, এই ঘটনার পর তিনি বাকবিতণ্ডা শুরু করেন এবং পরিচয় না দিয়ে প্রবেশের চেষ্টা করলে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেবো।








